Skip to main content

Posts

Featured

বাড়িতে কেউ নেই

গভীর রাত। ফোনের রিং। মেলবোর্নের মফস্বল পয়েন্ট কুকে তখন রাত একটা। আধো ঘুমের মধ্যে… — হ্যালো… কে ? — হ… হ্যালো… তি… তিন্নি ? তুই ? — বাবা ? এই সময় ? এখানে তো রাত বারোটা! কী হয়েছে ? — আ… আমি… আমি ঠিক আছি রে… তুই… ঘুমোচ্ছিলি ? — Obviously ঘুমোচ্ছিলাম! এত রাতে ফোন করছ কেন ? কী হয়েছে ? — ও… ওখানে… রাত ? আমি ভেবেছিলাম… সকাল… এখানে তো… রাত আটটা হলো… — বাবা , টাইম ডিফারেন্স আছে তো। বলো , কী দরকার ? — না… তেমন কিছু না… তোর সাথে… একটু কথা বলব ভেবেছিলাম… — হুম… বলো । — আজ… আজকে তোর পিসি এলো… আমার কাছে… বলল… তুই নাকি… ফোন করিস না… — কোন পিসি ? — ওই… রেণু পিসি… — বাবা , রেণু পিসি তো অনেক বছর আগে মারা গেছে। তুমি কী বলছো ? ওষুধগুলো ঠিকমতো খাচ্ছো তো ? — হ্যাঁ… খাচ্ছি তো… খাচ্ছি… মাঝে মাঝে… ভুলে যাই… — “ মাঝে মাঝে” মানে ? আমি তো বলেছি টাইমে খেতে! কেয়ারটেকার আসে তো ? — হ্যাঁ… আসে… সব করে দেয় … তুই কেমন আছিস ? — আমি ঠিক আছি। কিন্তু এখন কথা বলার টাইম না , বাবা । — তোর… ওই… নামটা কী… জামাই… রাহুল ? — বাবা! রাহুল নয়—রোহিত । — হ্যাঁ… হ্যাঁ… রোহিত… সে ভালো তো ? — হ্যাঁ , ভালো আছে । ...

Latest posts

রুনু

জ্বর

ট্রেন লেট