Posts

Showing posts from July, 2020

ট্রেন লেট

সালটা ২০০৩ । আমি সদ্য বি.এড পাশ করে স্কুল সার্ভিস কমিশনে ইন্টারভিউ দিয়ে কল্যানীতে একটি স্কুলে চাকরি পেয়েছি । কল্যানী মেইন স্টেশনে নেমে রিক্সা করে মিনিট পনের মত গেলেই স্কুল । কলকাতা থেকে কল্যানী ডেইলি প্যাসেন্জারী করার ব্যাপারটা সবে সয়ে যেতে শুরু করেছে । অনেকে বলেছিল কল্যানীতে ঘর ভাড়া নিতে, কিন্তু দিনের শেষে আমার নিজের বাড়িতে, নিজের খাটে না শুলে ঘুম আসে না । অতয়েব দিনে প্রায় দের ঘন্টা–দের ঘন্টা তিন ঘন্টা লাগলেও ডেইলি প্যাসেন্জারী অভ্যাস করে নিলাম । আর সত্যি কথা বলতে কি , দেখলাম খুব একটা অসুবিধে হচ্ছে না । স্কুলে আমাদের একটা ৬-৭ জনের দল তৈরী হয়েছে । সবাই কলকাতার দিকে থাকি । কেউ দমদম , কেউ উল্টোডাঙ্গা, কেউ বাগুইআটি । তাই একসাথে হইহই করতে করতে স্কুলে যাওয়া, স্কুল থেকে ফেরা – সময়টা ভালই কেটে যাচ্ছে ।   সামনে পুজো , তাই প্ল্যান চলছে পুজোর ছুটিতে কোথাও যাওয়া যায় কিনা । আমি ছাড়া ২০০৩-এ আরো দুজন জয়েন করেছে , সুমনা আর বিনয় । সুমনার বাড়ি কাঁচড়াপাড়ায়, বিনয়ের মদনপুর । আমাদের থেকে প্রায় দশ বছরের সিনিয়র কয়েকজন দাদা-দিদি আছেন যাদের সাথে বেশ সখ্যতা গড়ে উঠেছে কিছুদিনের মধ্যেই । ...